জল ভরো জল ধরো প্রকল্প নিয়ে ডেবরায় বৈঠক করলেন মানস ভুঁইয়া - The News Lion

জল ভরো জল ধরো প্রকল্প নিয়ে ডেবরায় বৈঠক করলেন মানস ভুঁইয়া

 


দি নিউজ লায়ন;   জল ভরো জল ধরো প্রকল্প নিয়ে ডেবরায় বৈঠক করলেন মানস ভুঁইয়া। সোমবার পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকএর ডেভলপমেন্ট অফিসে এই বৈঠক হয়। উপস্থিত ছিলেন কারিগরি শিক্ষা দপ্তরের  মন্ত্রী  হুমায়ুন কবীর, মহকুমা শাসক আজমল হোসেন , ডেবরা ব্লক এর সমষ্টি উন্নয়ন আধিকারিক। পঞ্চায়েত সমিতির  সভাপতিও কর্মাধ্যক্ষগণ । সুপারিনটেনডেন্ট পান্ডে  সাহেব , এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার  বিশ্বজিৎ বেরা এবং সাব এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ,জুনিয়ার  ইঞ্জিনিয়ার ।


আগামী দিনে মমতা ব্যানার্জির স্বপ্নের প্রকল্প জল ভরো জল ধরো এবং ডিপ টিউবল   প্রকল্প  কিভাবে বাস্তবায়িত করা যায় এবং তার অগ্রগতি করা যায় এই নিয়ে দীর্ঘ আলোচনা হয়। সেখানে দপ্তরের মন্ত্রী ইঞ্জিনিয়ারদের ও কারিগরি শিক্ষা মন্ত্রী হুমায়ুন কবীরের সঙ্গে যোগাযোগ রেখে সবাইকে মিলেমিশে কাজ করতে বলেন। বিশেষ করে আদিবাসী ,মুসলিম ,তপশিল এলাকাগুলিতে কজের ব্যাপারে জোর দিতে হবে  বলে জানান মানস ভুঁইয়া।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.